Skip to main content

Home | Accessibility advice | Bengali - Diversity

জাতিগত শ্রেণীভেদ - মতামত প্রদানে অংশ নিন

আপনার মতামত জানান

আপনার কমিউনিটির পুলিশি কাজ উন্নত করায় সাহায্য করুন, আপনার মতামত জানান এবং আমাদের পরামর্শকারী সংগঠনগুলোর মাধ্যমে আপনার দাবী দাওয়া বা উদ্বেগ তুলে ধরুন।

পরামর্শকারী সংগঠনসমূহ

কেণ্ট পুলিশ চারটি পরামর্শক সংগঠন পরিচালনা করে:

ডিজেবিলিটি কমিউনিটি ইনভলভমেন্ট ফোরামটি হলো কেন্টের সেসব বাসিন্দাদের জন্য যাদের কোনো এক ধরনের ডিজেবিলিটি (প্রতিবন্ধকতা) রয়েছে, অথবা যারা ডিজেবোল্ড লোকদের সেবাযত্ন করেন অথবা যারা ডিজেবোল্ড লোকদের প্রতিনিধিত্বকারী কোনো সংগঠনের মেম্বার|

এই ফোরাম উপরোক্ত লোকদের মতামত ও অভিজ্ঞতা জানার প্রত্যাশা করে এবং নানান বিষয়ে খোলাখূলি আলোচনায় উত্সাহ যোগায়।

ট্রান্সসেক্সুয়্যাল, ট্রান্সজেন্ডার এবং ট্রান্সভেস্টাইট (বিপরতি লিঙ্গের বৈশিষ্ট্যধারী) লোকদের উদ্দেশ্যে এবং কেন্টের বিভিন্ন সংগঠন বা কেন্টের সাথে সম্পর্কযুক্ত সংগঠনগুলোর উদ্দেশ্যে ই-ট্রান্সজেন্ডার ফোরাম গঠন করা হয়েছে।

এই ফোরামের মাধ্যমে সাম্যতার ব্যাপারে এবং বিভিন্ন জাতি ও শ্রেণীর মানুষদের উপযুক্ত সেবা দেওয়ার জন্য পুলিশ কি করছে বা না করছে তা জানতে পারবেন, নতুন অথবা সংশোধিত নীতিমালা/কার্যপদ্ধতি সম্পর্কে মতামত রাখতে পারবেন এবং আপনার উপর প্রভাব বিসত্মারকারী বিষয়গুলো সম্পর্কে কেন্টের পুলিশকে অবহিত করতে পারবেন।

উপরে উল্লেখিত প্রথম তিনটি ফোরাম বছরে তিন বার বৈঠকে বসেন। বৈঠকে কমিউনিটি ও পুলিশের প্রতিনিধিরা থাকেন।

স্থানীয় শলা-পরামর্শ

আপনার এলাকায় পরামর্শক ফোরামগুলো সম্পর্কে আপনার কমিউনিটি লিয়াজোঁ অফিসারেরসাথে যোগাযোগ করে জানতে পারবেন।

ইন্ডিপেন্ডেন্ট এডভাইজরি গ্রুপ (স্বতন্ত্র পরামর্শক সংগঠন)

কেণ্ট পুলিশের পরামর্শক ফোরামগুলো ইন্ডিপেন্ডেন্ট এডভাইজরি গ্রুপ (আই.এ.জি) নামে একটি স্বতন্ত্র সংগঠন গঠন করেছেন। এটি নিম্নলিখিত বিষয়গুলো উন্নত করার লক্ষ্যে পুলিশের সাথে কাজ করে:

  • জাতিগত সংখ্যালঘু কমিউনিটির লোকদের জন্য প্রদত্ত সেবা
  • এই কমিউনিটিগুলোর ও পুলিশের মধ্যে সম্পর্ক।

আমাদের সাথে যোগাযোগ করুন

উপরে উল্লেখিত যে কোনো সংগঠন সম্পর্কে আরো জানতে চাইলে কেণ্ট পুলিশ অথোরিটির কনসালটেশন অফিসার হ্যাজেল নাইটকে 01622 653998 নাম্বারে ফোন করুন। অথবা হ্যাজেল নাইটকে ইমেইল করুন।