সহিংস ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা কম। জনসমাগমের স্থানে অজানা অচেনা লোকদের দ্বারা আক্রমনের বা সহিংসমূলক ঘটনা এখনো বিরল।
কয়েকটি সহজ সতর্কতা অবলম্বন করে সহিংস অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা আপনি আরো কমিয়ে আনতে পারবেন।
কেউ আপনার কাছ থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করলে তাকে রুখে দাঁড়িয়ে নিজেকে আহত করার ঝুঁকি নেওয়ার পরিবর্তে জিনিষটি তাকে দিয়ে দেওয়াই নিরাপদ।
আইন অনুযায়ী আত্মরক্ষার্থে আপনি যুক্তিসংগত পরিমাণের বল প্রয়োগ করতে পারেন এবং আপনার নিজের সাথে বহনকৃত কোনো কিছু ব্যবহার করে যেমন চাবি বা ডিওডোরেন্টের (সুগন্ধির) ক্যান (কৌটা) ব্যবহার করে নিজেকে রক্ষা করতে পারবেন। তবে সাথে যে কোনো ধরনের অস্ত্র রাখা আইন বিরোধী কাজ।
মনে রাখবেন, আক্রমনকারী আপনার থেকে বেশি শক্তিশালী হতে পারে, অথবা আপনার আত্মরক্ষার্থে ব্যবহৃত সামগ্রীটি আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেটি আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে।
এসব পরিস্থিতিতে জোরে চিত্কার করে দৌঁড়ে পালানোই অনেক সময় নিরাপদ। আপনি একটি নিজস্ব এলার্ম ক্রয় করতে পারেন। এটি অতি তীক্ষ্ণ শব্দ প্রেরণ করে লোকজনকে সতর্ক করে দেয় যে আপনি বিপদে আছেন।