Skip to main content

Home | Accessibility advice | Bengali - Compliments and complaints

প্রশংসা এবং অভিযোগ

আমাদেরকে ফোন বা ইমেইল করুন

আপনি

  • কেন্টের পুলিশের যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন
  • কেন্টের পুলিশের যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারীর কাজের প্রশংসা করতে পারবেন

একটি সাধারণ অভিযোগ বা প্রশংসা করতে পারবেন (উদাহরণস্বরূপ পুলিশি নীতিমালা, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত বা পুলিশি কাজের সাধারণ মানদন্ড সম্পর্কে অভিযোগ করতে পারবেন)।

অভিযোগ বা প্রশংসা করার পদ্ধতি

টেলিফোনে

অনুগ্রহ করে কেন্টের পুলিশকে 01622 690690, নাম্বারে ফোন করুন এবং ইংরেজি ভাষায় 'ল্যাংগুয়েজ লাইন' শব্দ দুইটি এবং আপনি যে ভাষায় কথা বলতে চান সেই ভাষার নাম উচ্চারণ করবেন।

ওপারেটর তখন একজন ইন্টারপ্রিটারের (দোভাষীর) সাথে আপনার টেলিফোনের সংযোগ দেবেন। ইন্টারপ্রিটার আপনার অভিযোগের/প্রশংসার বৃত্তান্ত লিখে নিয়ে তা কেন্ট পুলিশের একজন উপযুক্ত অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। অফিসার তখন সেটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ইমেইলে

পি.এস.ডি - জেনারেল ইনকোয়ারিজ-এ ইমেইল করুন এবং নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন:

  • আপনার ভাষায় ইমেইলের উপরে 'আমি একটি অভিযোগ করতে চাই' অথবা 'আমি একজনের প্রশংসা করতে চাই' লিখে দিন
  • আপনার নাম ও আপনার সাথে যোগাযোগের বিবরণ
  • আপনার অভিযোগের/প্রশংসা বর্ণনা এবং এর সাথে সম্পর্কযুক্ত অফিসারদের/কর্মচারীদের সম্পর্কে তথ্য এবং অভিযোগের/প্রশংসার ধরণ।

প্রয়োজন বোধে আমরা তখন আপনার সাথে একজন ইন্টারপ্রিটার সহ একটি মিটিংয়ের ব্যবস্থা করবো নতুবা আপনাকে ফোন করবো এবং আপনার অভিযোগ/প্রশংসা নিয়ে আলাপ করবো। আপনার বিস্তারিত পাওয়ার পাঁচ কার্যদিবসের ভিতরে আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

অভিযোগ করার অন্যান্য পদ্ধতি

আপনি ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্ট্‌স কমিশন (আই.পি.সি.সি)-র কাছে অভিযোগ করতে পারবেন অথবা আপনার মেম্বার অব পার্লামেন্টের (এম.পি-র) সাথে আলাপ করতে পারবেন এবং তাকে আপনার পক্ষ হয়ে অভিযোগ করার অনুরোধ জানাতে পারবেন।

আপনি নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পরামর্শ নিতে পারেন:

  • সিটিজেন্স এডভাইস ব্যুরো
  • রেইসিয়্যাল ইকুয়্যালিটি কাউন্সিল
  • প্রোবেশন সার্ভিস
  • লোক্যাল ওয়ার্ডেন্স
  • ইয়ুথ জাস্টিস বোর্ড
  • কাউন্সিল অব এথনিক মাইনোরিটি ভলান্টারি অর্গেনাইজেশন (সি.ই.এম.ভি.ও)