তাত্ক্ষণিক সাহায্যের জন্য 999 নাম্বারে ডায়াল করবেন যখন উদাহরণস্বরূপঃ
আপনি যদি ডেফ হন (কানে না শুনেন) বা কথাবার্তা বলায় আপনার সমস্যা থাকে তবে আপনি কেন্টের পুলিশের কাছে টেকস্ট পাঠাতে পারবেন।
'police' শব্দটি দিয়ে আপনার মেসেজ শুরু করবেন। তারপর একটি স্পেইস (ফাঁকা স্থান) দিয়ে ঘটনার বিবরণ ও স্থান উল্লেখ করে আপনার মেসেজটি লিখবেন।
আপনার টেকস্ট 60066 নাম্বারে পাঠাবেন (এটি কেণ্ট পুলিশের যোগাযোগ কেন্দ্রের নাম্বার)| আমরা তখন ফেরত মেসেজ পাঠিয়ে আপনার টেকস্টের জবাব দেবো। আমাদের কাছ থেকে দ্রুত জবাব না পেলে অনুগ্রহ করে উপরে উল্লেখিত অন্যান্য পদ্ধতিতে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন।
(অনুগ্রহ করে জেনে রাখুন যে এই সেবা ব্যবস্থাটি কেবলমাত্র কানে শুনেন না বা কথাবার্তায় সমস্যা রয়েছে এমন লোকদের জন্য।)
আর্জেন্ট (জরুরী) নয় এমন একটি ঘটনা হলো:
আমাদেরকে ফোন করুন
আর্জেন্ট নয় এমন ঘটনা সম্পর্কে রিপোর্ট করতে হলে ফোন করুন: 01622 690690
মিড কেণ্ট (মেইডস্টৌন, ফ্যাভারশাম, সিটিংবৌর্ণ এবং শিয়ারনেস)
নর্থ কেণ্ট (ডার্টফোর্ড এবং গ্রেইভসএন্ড)
ওয়েস্ট কেণ্ট (সোয়ানলি, সেভেনওক্স, টনব্রিজ, টানব্রিজ ওয়েল্স এবং ম্যালিংস)
ইস্ট কেণ্ট (থানেট, ক্যান্টারবারি, হুইস্ট্যাবোল এবং হার্নি বে)
সাউথ কেণ্ট (আশফোর্ড, টেন্টারডেন, লিড, ফকস্টৌন, ডভার এবং ডিল)
মেডওয়ে (জিলিংহাম, রেইনহাম, চ্যাটাম এবং স্ট্রুড)
টাইপটক
কেন্ট পুলিশের টেলিফোন নাম্বারে টাইপটক ব্যবহার করেও ফোন করতে পারবেন।
টেকস্টফোন ব্যবহার করে ফোন করতে হলে প্রথমে 18001 নাম্বারটি তারপর পুরো টেলিফোন নাম্বার লিখে ডায়াল করতে হবে।
টেকস্টফোনে ফোন করতে হলে প্রথমে 18002 নাম্বারটি তারপর পুরো টেকস্ট ফোন নাম্বার লিখে ডায়াল করতে হবে।
অনলাইন
মোটর গাড়ির সাথে জড়িত অপরাধ(চুরি যাওয়া গাড়ি বাদে), সম্পত্তির ক্ষতিসাধন এবং চুরির জিনিষপত্র সম্পর্কে সহ আর্জেন্ট নয় এমন একটি অপরাধ সম্পর্কে আপনি রিপোর্ট করতে পারবেন।
আমাদেরকে চিঠি লিখুন
কেন্ট পুলিশের হেডকোয়ার্টার্সে চিঠি লিখুন। চিঠি পাঠানোর ঠিকানা হলো: Kent Police Headquarters, Sutton Road, Maidstone, Kent ME15 9BZ.
আমাদেরকে ইমেইল করুন
আর্জেন্ট নয় এমন ঘটনার বিবরণ দিয়ে ইনকোয়ারিজে ইমেইল করুন। ইমেইলের জবাব দেওয়ার জন্য উত্তম অবস্থানে রয়েছেন এমন একজন ব্যক্তির কাছে আপনার ইমেইল পাঠানো হবে।
জাতি, ধর্ম, ডিজেবিলিটি, সমকামীতা বা নারী কিংবা পুরুষের ভিত্তিতে কারোর বিরুদ্ধে বা তার সম্পত্তির বিরুদ্ধে সম্পন্নকৃত অপরাধকে বলায় হয় হেইট ক্রাইম। অপরাধটি হতে পারে সম্পত্তির ক্ষতিসাধন, আক্রমন, গালাগালি এবং হয়রানি।
হেইট ক্রাইম সম্পর্কে রিপোর্ট করুন
নিম্নলিখিত ভাবে আপনি হেইট ক্রাইম সম্পর্কে রিপোর্ট করতে পারবেন: