Skip to main content

Home | Accessibility advice | Bengali - Diversity Strategy

বিভিন্ন ধরনের জাতি ও মানুষের উপযুক্ত সেবা প্রদান নীতিমালার একটি সারাংশ

আমাদের লক্ষ্য

কেন্টের পুলিশ:

  • সকলের মতামত এবং পরামর্শ গ্রহণকারী একটি সংস্থা হতে চায়
  • যোগাযোগ এবং ব্যবহার সাধ্য উপযুক্ত সেবা প্রদানের মাধ্যমে কেন্টে বসবাসরত, কর্মরত ও ভ্রমনরত সকলের প্রয়োজন মিটাতে চায়
  • এমন একটি কর্মীবাহিনী গড়তে তুলতে চায় যেটিতে কেন্টের সব জাতির, বর্ণের ও ধর্মের মানুষের প্রতিনিধিত্ব থাকবে।
  • এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় যেখানে সব ধরনের মানুষ সম্মান বোধ করবেন
  • বৈষম্য, হয়রানি, নিপীড়ন বা ইচ্ছাকৃত অন্যায় আচরণ মুক্ত সেবা এবং কাজের পরিবেশ প্রদান করতে চায়।

আমাদের মূল উদ্দেশ্যসমূহ

  • পুলিশি কাজের উপর জনসাধারণের, বিশেষ করে বয়স, ডিজেবিলিটি, জাতিগত উত্স, লিঙ্গ, জাতি, ধর্ম বা সমকামীতার কারণে যারা নিজেদেরকে অসহায় মনে করতে পারেন এমন লোকদের বিশ্বাস ও নির্ভরযোগ্যতা বাড়ানো। আমাদের কাজকর্মে শরীক হতে কমিউনিটিগুলোকে অনুপ্রাণিত করা এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট এডভাইজরি গ্রুপ (স্বতন্ত্র পরামর্শক সংগঠন) বা পরামর্শক ফোরামগুলোর মাধ্যমে আমাদের কাজকর্ম পর্যালোচনা করা
  • আমাদের কার্যরীতি, নীতিমালা এবং কার্যপ্রণালীগুলো ন্যায্য, আইনসিদ্ধ, প্রাতিষ্ঠানিক বৈষম্যমুক্ত কি না এবং এগুলো বিবিধ চাহিদার উপযুক্ত কি না তা নিশ্চিত করা
  • এমন একটি পুলিশ বাহিনী হিসাবে গড়ে উঠা যেটির নীতিমালা এবং কার্যরীতি অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো অনুসরণ করবেন
  • এমন একটি কর্মীবাহিনী নিয়োগ করা ও গড়ে তোলা যেটি থেকে কেন্টের সব ধরনের মানুষের প্রতিফলন ঘটবে; যে বাহিনী জাতি, ধর্ম ও বর্ণের মূল্য ও শক্তি অনুধাবন করবে এবং ব্যক্তিগত মর্যাদা ও পার্থক্যকে সম্মান করবে। কর্মীদেরকে এমন ভাবে ট্রেইনিং দেওয়া যাতে করে তারা পুলিশি কাজের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপযুক্ত সেবা প্রদানের বিষয়টিকে গুরুত্ব দেন। সকল জাতির, ধর্মের ও বর্ণের কর্মীদের নিজ নিজ প্রয়োজন যাতে ম্যানেজারগণ পরিপূরণ করেন তা নিশ্চিত করা
  • স্থানীয় কমিউনিটিগুলো এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে ও তাদের পরামর্শক্রমে কাজ করা, বিশেষ করে, সেসব কমিউনিটির সাথে, যাদেরকে অনেক সময় অবজ্ঞা করা হতে পারে। এ ক্ষেত্রে আমরা যে ভাবে পুলিশি কাজ করি সেভাবে সাড়া দেবো।
  • কেন্টকে বসবাস, চাকরি এবং ভ্রমনের জন্য নিরাপদ জায়গা হিসাবে গড়ে তোলার জন্য সহযোগিতা এবং পার্টনারশীপের ভিত্তিতে কাজ করে যাওয়াকে আমরা মূল্য দেই
  • পুলিশি ক্ষমতা ন্যায্যতার সাথে প্রয়োগ করা এবং প্রয়োগকৃত ক্ষমতা মূল্যায়ন করে যে কোনো ধরনের বৈষম্যপূর্ণ কার্যরীতি চিহ্নিত করা
  • হেইট ক্রাইম (ঘৃণার বশবর্তী হয়ে সম্পন্নকৃত অপরাধ) তদন্তের ক্ষেত্রে সদা সর্বদা উন্নত মানদণ্ড অর্জন করা
  • সরকারের সুপারিশ, তদন্ত এবং পরিদর্শনের ফলাফল অনুসারে কাজ করা এবং সর্বসম্মতিক্রমে গৃহীত সুপারিশগুলো আমাদের নীতিমালা ও কার্যরীতিতে অন্তর্ভুক্ত করা।

বাস্তবায়ন

স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান এবং কমিউনিটিগুলোর সাথে একযোগে কাজ করে যেয়ে এবং আমাদের কর্মীদের শরীক করে আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।

স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান এবং কমিউনিটিগুলোর সাথে একযোগে কাজ করে যেয়ে এবং আমাদের কর্মীদের শরীক করে আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।

  • আমরা আমাদের এই নীতিমালাটি সম্পর্কে জনগণকে অবহিত করবো। আমাদের উদ্দেশ্যগুলো নিয়ে এবং এগুলো বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে জনগণের সাথে শলা-পরামর্শ করবো।
  • উদ্দেশ্যগুলো অর্জনের পথে অগ্রগতির দিকে খেয়াল রাখবো এবং এটির উপর রিপোর্ট করবো
  • আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং অন্যান্য দলকে উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে করণীয় কাজগুলোর দায়িত্ব অর্পন করবো যাতে করে স্থানীয় ভাবে কার্য সম্পাদন একটি নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হয়।
  • বিভিন্ন জাতি ও বিবিধ ধরনের মানুষের উপযুক্ত সেবা প্রদানের জন্য গৃহীত উদ্যোগে আমাদের কর্মচারীদেরকে জড়িত রাখবো
  • এই নীতিমালা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ও মানব সম্পদের যোগান দেবো
  • এই প্রতিষ্ঠানের সাথে ¯^v_© সংশ্লিষ্ট সংগঠন, ইন্ডিপেন্ডেন্ট এডভাইজরি গ্রুপ এবং কমিউনিটি পরামর্শক ফোরামগুলোকে শরীক করবো।

আমরা তখনই বুঝবো যে আমরা সফল হচ্ছি যখন:

  • সংখ্যালঘু কমিউনিটিগুলো যেচে তথ্য প্রদান করবেন, আমাদের পুলিশি উদ্যোগে জড়িত হবেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো
  • কমিউনিটি ও সংগঠনগুলো যৌথ ভাবে গৃহীত উদ্যোগগুলোতে আমাদের সাথে কাজ করবেন
  • কেন্টের বিবিধ ধরনের মানুষের প্রতিনিধিত্ব আমাদের কর্মীবাহিনীতে থাকবে
  • সাম্যতা, বিবিধ শ্রেণীর মানুষের জন্য পুলিশি কাজ এবং চাকরির সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো বোঝা ও মেনে নেওয়ার ব্যাপারে আমাদের সকল কর্মচারীকে ট্রেইনিং দেওয়া হবে
  • আমাদের সকল ম্যানেজার এবং সুপারভাইজারদের ট্রেইনিং দেওয়া হবে এবং তারা কার্যদক্ষতার মূল্যায়ন ও বিরোধ মিমাংসার পদ্ধতিগুলো বুঝবেন ও মেনে চলবেন।
  • জাতি, লিঙ্গ, সমকামীতা, ডিজেবিলিটি এবং ধর্ম, ইত্যাদি ক্ষেত্রে কর্মচারীদের সহায়তাকারী সংগঠন থাকবে এবং তারা এটা প্রকাশ করবেন যে তারা প্রতিষ্ঠানে নিজেদেরকে মূল্যবান মনে করেন
  • এমন একটি সংস্কৃতি বিরাজ করবে যেখানে কারোর প্রতি হীন মনোভাব এবং বৈষম্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে এবং তা সহ্য করা হবে না
  • প্রতিষ্ঠানের বাইর থেকে প্রাপ্ত অভিযোগ, বিশেষ করে, সংখ্যালঘু কমিউনিটিগুলোর কাছ থেকে প্রাপ্ত অভিযোগ ফলপ্রসু, ন্যায্য ভাবে এবং যুক্তিসংগত সময়ের ভিতরে নিষ্পত্তি করা হবে
  • পুলিশি কাজে এবং চাকুরিতে নিয়োগ ও পদন্নোতির ক্ষেত্রে আমরা ন্যায্যতা প্রদর্শন করতে পারবো।

আইনানুগ দায়িত্ব

সাম্যতা এবং সব ধরনের মানুষকে সম্মান করার নীতিমালার উত্তরণ ঘটায় এবং বয়স, ডিজেবিলিটি, লিঙ্গ, জাতি, ধর্ম, বিশ্বাস এবং সমকামীতা, ইত্যাদির ভিত্তিতে কাউকে বৈষম্য করাকে বেআইনী করে পাশকৃত সকল আইন আমরা মেনে চলবো।

এসব দায়িত্ব আমরা পালন করছি কি না তা নিশ্চিত করার জন্য আমরা:

  • আমরা কারোর বিরুদ্ধে বৈষম্য করছি কি না তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের কার্যপদ্ধতি বা নীতিমালা মূল্যায়ন ও পর্যালোচনা করবো
  • যে কোনো কার্যপদ্ধতি সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষ ও সংগঠনের সাথে শলা-পরামর্শ করবো, যে পদ্ধতির দ্বারা তাদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে
  • কর্মীদের নিয়োগ, বহাল রাখা এবং পদন্নোতির প্রক্রিয়াগুলো মূল্যায়ন করে কারোর প্রতি বৈষম্য করা হচ্ছে কি না তা দেখবো এবং মূল্যায়নের ফলাফল প্রকাশ করবো
  • আমাদের কর্মীদেরকে প্রয়োজনীয় ট্রেইনিং দেবো
  • আমাদের পুলিশি ক্ষমতা, যেমন কাউকে থামিয়ে তল্লাশি করার ক্ষমতা মূল্যায়ন করে যে কোনো ধরনের অনুপযুক্ত ক্ষমতার প্রয়োগ চিহ্নিত করবো।

বিকল্প নমুনায় এই তথ্য

এবং এটির বাস্তবায়ন ও দায়-দায়িত্ব সহ এই পুরো তথ্যপত্র অন্যান্য ধরনের পাঠ্য ও বোঝার নমুনায় পাওয়া যায় এবং তা অনেক ভাষায় বুঝিয়ে দেওয়া যেতে পারে। বিস্তারিত জানার জন্য ডাইভার্সিটি টিমের সাথে যোগাযোগ করুন।